দৌলতপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা
সাইদুর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরন কালে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে বলেছেন শিক্ষাদানের পাশাপাশি খেলা ধুলা করাবেন। কারন একজন ছাত্র ছাত্রি ভালো খেলোয়াড় হলে সমাজের সুনাম বয়ে নিয়ে আসে।তাই ভালো পড়াশোনার পাশাপাশি খেলার দরকার। তিনি আরও বলেন প্রধান মন্ত্রী তারেক রহমান প্রতিটি ইউনিয়ন তথা উপজেলা পর্যায়ে স্টেডিয়াম বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত ৯ আগষ্ট সোমবার সকাল ১০ টাই উপজেলার অডিটোরিয়াম হল রুমে উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক এম ফরজউল্লাহ সঞ্চালনায় আলোচনা শুভ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গৃহ সভাপতিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাক আহমেদ,উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাচ্চু, উপজেলা মাধ্যমিক অফিসার কামাল হোসেন, সিনিয়র নেতা রুহুল কুদ্দুস, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান জহুরুল করিম, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম , সংগঠনিক সম্পাদক আতাউল হক, সাইদুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি বেনজির আহমেদ বাচ্চু,উপজেলা ছাত্রদলের আহবায়ক শামসুজ্জামান রুবেল প্রমুখ। সভা শেষে উপজেলার ৩৫০ জন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে একটি করে ফুটবল তুলে দেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































